১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

দরিদ্রদের মধ্যে নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান গতকাল ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন তিরাশিগাঁও (কোনারচর) গ্রামে ওয়াহিদা হক মঞ্জিলের সামনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ.এম খলিল।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে এবং সমাজসেবী ময়নুল ইসলাম ও লয়লু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা যুব দলের সহ সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ছালেহ আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আরিফ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা আশিক মিয়া, আলী হাসান শোয়েব, রেহান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ২২০ জন দরিদ্রদের মধ্যে নগদ ৫০০ টাকা করে অর্থ বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেশ, জাতির কল্যাণ কামনা এবং এইচ এম নুরুল হক ও ওয়াহিদা হক এর সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন কোনারচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রাশেদ আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠা লগ্ন থেকে এইচ.এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বন্যা, করোনা সহ দেশের যে কোন দুর্যোগে সহায়তা নিয়ে দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠির পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন। বিশেষ করে পবিত্র রমজান মাসে নগদ অর্থ প্রদান করে দরিদ্রের মুখে হাসি ফুটানো একটি মহত কাজ। বক্তারা বলেন, যারা দেশ, জাতি ও মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাদের মধ্যে অন্যতম এইচ এম নুরুল হক ও ওয়াহিদা হক। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo