৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৭
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’

আবদুল কাদির জীবন
  • আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০৫ বার পঠিত

সিলেট জেলার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আল-মুছিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০ ঘটিকার সময় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে “বাংলা নববর্ষের পহেলা বৈশাখ” উপলক্ষে বাঙালি সংস্কৃতি পান্তা-ইলিশ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ—রিপন মিয়া, আবদুল কাদির জীবন, সুমেশ দাস, শাকিল আহমদ, আব্দুল মুমিন, মোস্তফা মাসুদ, লিমা বেগম, আয়েশা বেগম, আনুষ্কা রানী দাস, বন্যা রানী দাস, নমিতা রানী দাস, তানজিনা বেগম, ফারজানা চৌধুরী ও শাম্মী বেগম প্রমুখ।

  • প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান লিটন বলেন, “পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো আমাদের দায়িত্ব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করে। তিনি আরও বলেন, “আমাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে হলে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিজস্ব সংস্কৃতি ভুলে না যায়।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo