১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৩
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা

আবদুল কাদির জীবন
  • আপডেট শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩ বার পঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার আল-মুছিম স্কুল এন্ড কলেজে যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী ও টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান ইসলাম খানকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম, ভাইস-প্রিন্সিপাল আজমল হোসেন নয়নসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে রিপন মিয়া, আব্দুল কাদির জীবন, সুমেশ কান্তি দাস, শাকিল আহমদ,সায়িদা বেগম, ফাহিমা বেগম,বন্যা রানী দাস, নমিতা রানী দাস, তানজিনা বেগম, রুবা বেগম, ফারজানা বেগম ও শাম্মী বেগম।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন স্কুল ক্যাপ্টেন (বালিকা) আনিসা হক ইয়ারা ও স্কুল ক্যাপ্টেন (বালক) মুহাম্মদ মিনহাজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন, নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবুল ইসলাম সুমন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ইসলাম খান বলেন,
“এই মাটির সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমি সবসময় চেষ্টা করব এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার।”

আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আতিকুর রহমান লিটন বলেন, “ইসলাম খান সাহেবের মতো একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। তাঁর মতো প্রবাসীদের সহযোগিতা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo