২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৮
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন

আবদুল কাদির জীবন
  • আপডেট বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮ বার পঠিত

 

সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, দেশীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ, সিলেট’। সম্প্রতি নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট কবি, গবেষক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। সদস্য সচিব মনোনীত হয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সালেহ আহমদ খসরু (কবি ও বাচিকশিল্পী),সাজন আহমদ সাজু (কবি ও সংগঠক),কবি জগলুল হক, লেখক বাপ্পু দত্ত, কবি মাজহারুল ইসলাম মেনন,নাহিদ আহমদ (সংস্কৃতিকর্মী), জুবায়ের আহমদ (সংগঠক),কবি শফিকুল ইসলাম সোহাগ, প্রকাশক জসিম উদ্দিন,আল আমিন, তোফাজ্জল হক সুমন (সংস্কৃতিকর্মী), আব্দুল আউয়াল মিসবাহ (লেখক ও সাংবাদিক), কবি কাওসার আরা বিথী, কবি মুন্নী আক্তার, কবি সুফিয়া জমির ডেইজী,কবি রিপন মিয়া, কবি সালমা আলী, কবি শাহজাহান মিয়া, কবি সুয়েজ আহমদ,কয়েস আহমদ (সংগীত শিল্পী), কবি সাজ্জাদ আহমদ সাজু,কবি মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি সুফি আকবর,এনামুল হক এনাম, মাকসুদুর রহমান মাকসুদ (সংস্কৃতিকর্মী), কামাল আহমদ (নাট্য অভিনেতা)।

কবি ও সংগঠক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির দীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং দেশীয় সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। লেখক, কবি, গীতিকার, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী ও বাচিকশিল্পীদের সমন্বয়ে গঠিত এই সর্বজনীন প্ল্যাটফর্মটি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় জানানো হয়, ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’ আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এর পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা এবং নানামুখী সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে এই সংগঠন।

সংগঠনটির পথচলাকে সুন্দর ও বেগবান করতে সিলেটের সকল স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুধীসমাজের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo