বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ পর্যবেক্ষনে আসা যুক্তরাজ্যের একটি বেসরকারি পর্যবেক্ষক দলের দলনেতা অধ্যাপক ড. হাসনাত মুহাম্মদ হোসেইন এমবিই (তিনি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর খালাতো ভাই) এর সাথে সৌজন্য সাক্ষাৎ -এ মিলিত হন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সিলেট মহানগরে সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) এর জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, সিলেট মহানগরের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক ও সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
গত মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারী ২০২৬) সিলেট নগরীর হাউজিং স্টেইটস্থ ড. হাসনাতের বাসায় পরস্পর পরস্পরের প্রতি শুভেচ্ছা বিনিময়ে করেন এবং পরবর্তীতে দেশের সার্বিক বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। সাথে ছিলেন জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সহসভাপতি জুবায়ের আহমদ।