১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৬
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০২ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হলরুমে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৪ রমজান ১৪৪৬ হিজরী, ২৫ মার্চ মঙ্গলবার, বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুহাম্মাদ আল আমিন- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন।
মাওলানা আলমগীর হুসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, অবিলম্বে জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা, করতে হবে এবং ইসরায়েলকে সন্ত্রাসী আখ্যায়িত করে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।
পৌর সভাপতি আতিকুল ইসলাম ও উপজেলা বায়তুলমাল সম্পাদক জামিল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সাব্বির, সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি মুজিবুর রহমান খাঁন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা উবায়দুল হক, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, সাবেক উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা সভাপতি সোহান আহমদ, পৌর সেক্রেটারি খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo