৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৪
সংবাদ শিরোনাম
মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা মেজরটিলার চামেলীবাগে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন

বৃহত্তর জৈন্তিয়ার সাধারণ জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে গোলজার আহমদ হেলালের ঈদ শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক গোলজার আহমদ হেলাল।

শনিবার(২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের বড় এক ধর্মীয় অনুষ্ঠান।দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহামিলনে একীভূত করে থাকে।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরতান্ত্রিক শাসনামল উত্তর পবিত্র এই ঈদ।এই ঈদ প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধির বারতা। তিনি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সকলকে শুভেচ্ছা জানান।

প্রেস-বিজ্ঞপ্তিতে সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, সিলেট ৪ সংসদীয় আসন জনবহুল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এক জনপদ।পর্যটন ও নান্দনিক সভ্যতায় সমৃদ্ধ এই অঞ্চল নানা কারণে পিছিয়ে আছে। এখানকার শ্রমজীবী, কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ জনগণ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না।সিন্ডিকেটের হাতে বন্দী গতানুগতিক নেতৃত্ব। তিনি বলেন, নতুন বাংলাদেশকে নবরূপে সাজাতে প্রয়োজন সৃষ্টিশীল জনবান্ধব নেতৃত্ব।ঈদ আনন্দের এই দিনে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য ও মানবিক এক সমাজ গড়ে উঠুক,এই প্রত্যাশা সকলের।

সকলকে ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo