১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩১
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

ফিলিস্তিনের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে : মুফতি আলী হায়দার

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত

সিলেটস্থ সুনামগঞ্জবাসীর ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার বলেছেন, ফিলিস্তিনের মযলুমদের কথা ভাবলে আমাদের সকল আনন্দ ম্লান হয়ে যায়। এবারের ঈদের আনন্দ তাদের কথা চিন্তা করে সত্যিই উপভোগ করা যায় নি। ফিলিস্তিনের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তিনি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নত করা, ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে নিবেদিত থাকা, সুখ সমৃদ্ধি সর্বত্র ছড়িয়ে দিতে, মানুষের দু:খ কষ্ট লাঘবে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি সোমবার সন্ধ্যায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা মিলনায়তনে সিলেটস্থ সুনামগঞ্জবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে ঈদ অভিজ্ঞতা, শিক্ষা ও অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আ স ম আলা উদ্দীন, এডভোকেট রেজাউল করীম, এডভোকেট দিলোয়ার হোসেন শামীম, এডভোকেট ইয়াসীন খান, মাওলানা শাহ মাহমুদুল হক, আক্কাস আলী, রেজাউল ইসলাম, এমদাদুল হক সাঈদ, দিলশাদ মিয়া, ইঞ্জিনিয়ার জাফর আলী, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ, ব্যাংক কর্মকর্তা হারুনুর রশীদ, আবু সাঈদ, সাইদুল ইসলাম, আলিমুর রহমান, আলমগীর হোসাইন, আলা উদ্দীন মানিক, লোকমান আকন্দ, সৈয়দ আব্দুল ওয়াদুদ ও মাঈনুদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলীদের বর্বর হামলা কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। তারা মানবাধিকারকে তোয়াক্কা না করে গাজা ও রাফা শহরকে বোমা মেরে মাঠির সাথে মিশিয়ে দিচ্ছে। বোমার আঘাতে মযলুমদের ছিন্নভিন্ন দেহ আকাশে উড়ছে। যা দেখে স্বাভাবিক থাকা যায় না। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে ও ইসরাইলের বিরুদ্ধে রুখে দিতে হবে। সবধরণের ইসরাইলী পণ্যকে বয়কট করা সময়ের দাবী।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন খোরশেদ আলম, ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী এমদাদুল ইসলাম ইমরান, আবু নাঈম বদরুদ্দোজা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিলেটস্থ সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo