১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৫
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি, সর্বমহলের সহযোগিতা কামনা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি ও অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এসে কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, যেকোন সময় এই জায়গা দখল করে নেব। এখানে বাঁধা দিলে খবর আছে।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান জানান, ২০০৮ সাল থেকে সিলেট জেলা প্রশাসকের অধিনে রিকুইজিশন নং- জেপ্রসি/এল,এ/আর, সি নং- ৭বি/৪৯-৫০/০৯-৪৩৪ সিলেট কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড় রোডস্থ পানশী হোটেলের পাশের বাড়ীতে প্রতিবন্ধী মানুষদের শিক্ষা কার্যক্রম ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আবাসিক/অনাবাসিক ব্যবস্থায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। দুঃখজনক হলে সত্য, কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক প্রতিষ্ঠানের সরকারি জায়গা দখলের হুমকি দিয়েছে।
তিনি বলেন, এর আগে গত ২০ মার্চ ২০২৫ইং তারিখে উপরোক্ত অজ্ঞাতনামা ২জনসহ আরো কয়েকজন লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সীমানায় ঘর নির্মান করার উদ্দেশ্যে গর্ত করার কাজ করেন। এখানে কি কাজ চলছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, কাজী আরাফাত ভাই আমাদেরকে কাজে পাঠিয়েছেন। এমতাবস্থায় আমরা নির্মাণ কাজ করতে বাঁধা প্রদান করলে তারা চলে কাজ ফেলে চলে যায়।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন ঝুঁকি রয়েছে উল্লেখ করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জাতির বিকেক সাংবাদিক ও প্রশসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক, সিলেট কোতোয়ালী মডেল থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo