১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৫
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

কবি সাংবাদিক সৌমিত্র দেব টিটু আর নেই

আবদুল কাদির জীবন
  • আপডেট মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৬৫ বার পঠিত

কবি,সাংবাদিক সৌমিত্র দেব আর নেই। মৌলভীবাজারের সন্তান কবি সৌমিত্র দেব টিটু অনেক দিন থেকে এজমা-শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯.৩০টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪বছর।

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব ১৯৭০সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহন করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়। মৌলভীবাজার সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। সর্বশেষ সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।

সৌমিত্র দেব টিটু দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করে। সর্বশেষ রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর মরদেহ মৌলভীবাজার নিজ গ্রামে আনা হচ্ছে। সেখানে তাঁর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শেষকৃতানুষ্ঠান সম্পন্ন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo