১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৯
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৭২৫ বার পঠিত

 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এসময় শিক্ষার্থীরা শাহবাগ চার রাস্তার মোড় আটকে বিভিন্ন স্লোগান দেন। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আমাদের এক দফা এক দাবি। কুয়েটের ভিসির পদত্যাগ।

ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী মুশফিকুজ্জামান বলেন, রক্তে ঝরা বাংলাদেশে ভালোভাবে কোনো অধিকার আদায় হয় না, তাই বাধ্য হয়ে আমরা এই পথ বেছে নিয়েছি। কিছু সময়ের জন্য জনদুর্ভোগ হলেও এর মাধ্যমে যদি দালাল ভিসির পদত্যাগ হয়, তাহলে তা কুয়েটসহ সব ক্যাম্পাসের জন্য আশার বাণী।

পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান রাফি বলেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কিছু করার থাকে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেও কোনো ফল পাইনি। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র থাকা সত্ত্বেও তারা কুয়েট ছাত্রদের জন্য কোনো কথা বলছেন না। তাই আমরা আজ এই শাহবাগ ব্লকেড কর্মসূচির পথ বেছে নিয়েছি। কুয়েট ভিসিকে অপসারণ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

ব্লকেড কর্মসূচি চলাকালীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে মিলিত হয়ে সংহতি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo