১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৩
সংবাদ শিরোনাম
জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন নৃত্যশিল্পী মো. সাগর গ্রেফতার, বোন ব্লগার জান্নাতুল ফেরদৌস পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র উদ্যোগে টিউশন ফি ও বই উপহার এসএসসি পরীক্ষায় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

খেলতে গিয়ে পুকুরের পাড় ধসে শিশুর মৃত্যু

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
  • আপডেট শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধসে পানিতে ডুবে এক ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার(২৬ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মত বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েক শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এসময় পুকুরপাড়ের মাটি ধসে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু ইয়াসিন। এসময় তার সাথে থাকা শিশুরা ইয়াসিনের বাড়িতে খবর পৌঁছালে ইয়াসিনের বাবাসহ অন্যান্যরা পুকুরে খুঁজাখুঁজি করে ইয়াসিনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ফয়জুল উজ জামান খাঁন ইয়াসিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo