১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২১
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

বুলগেরিয়া চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি নির্মাতা সুমনের ডকুফিল্ম

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৪৩ বার পঠিত

বাংলাদেশি নির্মাতা মোস্তাফিজুর রহমান সুমন নির্মিত ডকুমেন্টারি চলচ্চিত্র “রিভার অ্যান্ড লাইফ; লালাখাল” আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৭ জুন বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আয়োজিত “গোল্ডেন এফইএমআই ফিল্ম ফেস্টিভ্যাল” এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমাটি।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের লালাখাল ও তৎপার্শ্ববর্তী মানুষের জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত এই ডকুমেন্টারিতে মুস্তাফিজুর রহমান সুমন অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন প্রকৃতি ও মানুষের সহাবস্থানের গল্প। নদীকে ঘিরে গড়ে ওঠা জীবনযাত্রা, সংস্কৃতি ও সংগ্রাম চলচ্চিত্রটির মূল উপজীব্য।

নির্মাতা সুমন বলেন, “আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এটি শুধু আমার একার নয়, আমাদের দেশের সৌন্দর্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব। চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণ অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে”।

উদীয়মান শিল্পী সুমনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের জৈন্তাপুর উপজেলায়। পিতা শফিকুর রহমান ও মাতা লায়লা বেগম দুজনই অবসরপ্রাপ্ত শিক্ষক। মোস্তাফিজুর রহমান সুমন এর আগেও শিল্প ও চলচ্চিত্র অঙ্গনে নানা অর্জনের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo