২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৪
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যায় ও কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেট সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৪০ বার পঠিত

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উদ্যোগে উক্ত কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রবিবার (২২জুন) সকাল ১১ ঘটিকায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর উদ্যোগে কলেজ-এর হল কক্ষে এইচ এস সি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠান অত্র কলেজ এর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রভাষক মোঃ মোস্তাহার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অত্র কলেজ এর এডহক কমিটির সভাপতি মোঃফজলে রাব্বানী চৌধুরী। অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পরিশ্রমী হতে ভাল মানুষ হতে পরামর্শ প্রদান করেন। তিনি তাঁদের পিতামাতার প্রতি , শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হতে পরামর্শ প্রদান করেন। তাঁদের পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি , ক্যারিয়ার গঠন ও সৎ পথে পরিশ্রম করে উপার্জন করার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষা , নৈতিকতা , আচার আচরণ, ক্যারিয়ার গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।তিনি তাঁর কেন্দ্রে সকল শিক্ষার্থীকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কেন্দ্রে তাদের ইউনিফরম পড়ার তাগিদ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ফুলের সাথে তুলনা করে বলেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর শত সহস্র ফুলের মাঝে তোমরাও ফুল হয়ে থাকবে ।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা করেন, তাদের পরীক্ষা ভাল করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন ও তাদের জীবন গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর পক্ষ থেকে প্রধান অতিথি , সভাপতি , গভার্ণিং বডির সদস্যবৃন্দ , শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের অনুষ্ঠান চলাকালীন পিনপতন নিরবতা পালন করে অনুষ্ঠানকে সৌন্দর্য্যমন্ডিত করার জন্য। সবশেষে শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন সহকারী ধর্ম শিক্ষক মাওলানা আবু সাইদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo