২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৬
সংবাদ শিরোনাম
আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি”

আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার

আবদুল কাদির জীবন
  • আপডেট মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬ বার পঠিত

 

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের বেতসান্দির ‘আল-আকসা ইসলামি সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেতসান্দির সিএনজি স্টেন্ড হতে বেতসান্দির কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তা ও গেইট পরিষ্কার করে ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ মে ২০২৬) দিনব্যাপী আল আকসা ইসলামি সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দি’র উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন, বেতসান্দি “আল-আকসা ইসলামি সমাজ কল্যাণ সংস্থা”-এর সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, সহ অর্থ সম্পাদক বদরুল আলম। এছাড়া অন্যন্য দায়িত্বশীলবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ জাকারিয়া আহমদ, জয়নাল আহমদ, সোহাগ আহমদ,কামরুল ইসলাম,আফজল আহমদ, শুভ আহমদ, রিয়ান আহমদ, মুহিন ইসলাম, হাফিজ মুহিব আহমদ, মুজাহিদ ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহি আহমদ, আলাল আহমদ, আরমান আহমদ, একরামুল ইসলাম, রুহান আহমদ, হাঃ কিবরিয়া আহমদ, মারজান আহমদ, তাইফ আহমদ, মুহাম্মদ আলী, মেহেদী হাসান জয়, রহিম আহমদ, মাহদি হাসান প্রমুখ,

সভাপতির বক্তব্যে জুনেদ আহমদ বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এই পবিত্র আজহা উপলক্ষে আল-আকসা বেতসান্দির উদ্যোগে বেতসান্দি সিএনজি স্ট্যান্ড থেকে বেতসান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং গেইট ও ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলার মাধ্যমে আমরা ঈদের সৌন্দর্য ও আনন্দকে আরও প্রাণবন্ত করার চেষ্টা করেছি। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি আশা করি, ভবিষ্যতেও সবাই ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করে যাবে।”

সাধারণ সম্পাদকের বক্তব্যে আব্দুল মুমিন বলেন, “ঈদকে সামনে রেখে এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও মুসল্লিদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। রাস্তা পরিষ্কার ও সাজসজ্জার মাধ্যমে ঈদের আনন্দ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতিও দৃঢ় হয়েছে”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo