১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৪
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

সিলেটে ১৫ জুটির বিয়ে একসাথে

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

সিলেট নগরীর আরামবাগে একটি কনভেনশন সেন্টারে বিয়ের ঝাঁকঝমকপূর্ণ আয়োজন। অতিথি প্রায় দুইশ’। বিয়ের আয়োজক আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’। এই নিয়ে  সিলেেটে দ্বিতীয়বারের মতো সংস্থাটি আয়োজন করেছিল যৌতুকবিহীন বিয়ের।

সোমবার এই বিয়ের পিঁড়িতে বসেন ১৫ জুটি। বরদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়। বিয়ের আয়োজনে ছিল না কোন কমতি। নিম্ন আয়ের পরিবারের বর-কনের এই বিয়ের ঝাঁকঝমকপূর্ণ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সকল মহলে।

বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি ভ্যানগাড়ি, সেলাই মেশিন, বিছানাপত্র, গ্যাসের চুলা, রান্নাবান্নার জিনিসপত্র, কাপড়, এক মাসের সদাইপাতি ও নগদ টাকা। বিয়ের পরে বর-কনে যাতে স্বাবলম্বী হতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হয় ‘আল খায়ের ফাউন্ডেশন’র পক্ষ থেকে। পরে বর-কনে ও উপহার সামগ্রী প্রাইভেট গাড়ি দিয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে সহযোগিতা ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে। যৌতুকপ্রথার কারণে অনেক দরিদ্র পরিবার মেয়ে বিয়ে দিতে কষ্ট হয়। এই প্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই মূলত এমন বিয়ের আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo