১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৮
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

রোটার‌্যক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডসের অভিষেক সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

মানব সেবায় রোটার‌্যক্ট ক্লাব বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে
—- কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর

ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, রোটারি আন্তর্জাতিক বাংলাদেশ এর পিডিজি কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর বলেছেন, মানব সেবায় রোটার‌্যক্ট ক্লাব বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। আর্তমানবতার কল্যাণে রোটার‌্যক্ট ক্লাবগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সেবামূলক কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ দেশের উন্নয়নে সর্বদা রোটার‌্যক্ট ক্লাবগুলো ভূমিকা রাখছে। তাদের মধ্যে অন্যতম রোটার‌্যক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডস। তিনি এই ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

আতাউর রহমান পীর গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে রোটার‌্যক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডসের ১৭তম অভিষেক অনুষ্ঠান ‘পিনাকল-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোটার‌্যক্ট মোহাম্মদ এরশাদ মিয়ার সভাপতিত্বে ও রোটার‌্যক্ট মোঃ তাইজুল ইসলাম রাজিব এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান। বক্তব্য রাখেন জেলা রোটার‌্যক্টের সাবেক প্রতিনিধি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল, আলীবাবা ট্রাভেলস এন্ড ট্যুরিজম’র সিও ও পিনাকলের প্রধান উপদেষ্টা মোঃ ফারহান আহমেদ সুহেব, রোটার‌্যক্ট আজাদ সিপন , এক্স রোটার‌্যক্ট পিপি জাকারিয়া, জেলা রোটর‌্যাক্টের সাবেক প্রতিনিধি সাজ্জাদ হোসেন, রোটার‌্যক্ট পিপি কিবরিয়া সারওয়ার, রোটার‌্যক্ট পিপি মোঃ রাসেল মিয়া, রোটার‌্যক্ট অব চিটাগংরের অতীত সভাপতি শফিক রিফাত, রোটার‌্যক্ট পিপি আল আমিন, রোটার‌্যক্ট পবাক্ষর ভট্টাচার্য, রোটার‌্যক্ট পিপি লায়েক আহমেদ, রোটার‌্যক্ট পিপি শহিদুল, রোটার‌্যক্ট জাকির আহমেদ, রোটার‌্যক্ট জুয়েল আহমেদ, রোটার‌্যক্ট সলিল সরকার, রোটার‌্যক্ট রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রোটার‌্যক্ট আল হাবিব মামুন ।

অনুষ্ঠানে অসহায় ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করেন অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ। পিনাকল-২০২৫ এর চেয়ারম্যান রোটার‌্যক্ট তাইজুল ইসলাম রাজিব অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo