১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

লিডিং ইউনিভার্সিটির নব নিযুক্ত ভিসি ড. তাজ উদ্দিন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

সিলেটে সুনামধন‍্য  প্রাইভেট বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি, সিলেট এর নতুন ভাইস চ‍্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব স্ট‍্যাটিসটিকস এর হেড প্রফেসর ড. মোহাম্মাদ তাজ উদ্দিন।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারী ২০২৫) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ শর্তে বলা হয়, ক. ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। খ. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। গ. তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

আগামী চার বছরের জন‍্য ড. তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর ভিসি হিসাবে দায়িত্ব পালন করবেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo