১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৮
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

শেখপাড়া গ্রামবাসী ও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের ওয়াজ মাহফিল সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পঠিত

সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়র্ডের টুকেরবাজারস্থ শেখপাড়া গ্রামবাসী ও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ এর যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল গত ১০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ২টায় মসজিদ সংলগ্ন মাঠে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে।

শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম রব্বানী ও মুতাওয়াল্লী হাজী দুদু মিয়া এর পৃথক পৃথক সভাপতিত্বে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন কানাইঘাট মাদরাসার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুতিউর রহমান, মাওলানা জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জী, মাওলানা আব্দুল মুমিন ছাতকী, শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসীর হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।

ওয়াজ মাহফিলে সকল জিন্দা, মুর্দা, রোগী, বিপদগস্থ ও প্রবাসী সহ সকলের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হয়ে মাহফিলকে সফল করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শেখপাড়া গ্রামবাসী ও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo