২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনীর ইন্তেকাল

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৮২ বার পঠিত

আকাশ বাংলা ডেস্ক : বৃটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক, সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর ও পিকাডেলী মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী ১৭ জানুয়ারী শুক্রবার ভোর ১টা ২০ মিনিটে লণ্ডনের হুইপস ক্রস হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ।তিনি দুই ভাই, দুই ছেলে, চার কন‍্যা ও অনেক নাতি নাতনী রেখে গেছেন ।তিনি ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদির চৌধুরী সিংকাপনী (রঃ) এর দ্বিতীয় ছেলে। তিনি রেডব্রিজ কাউন্সিলের ওয়ানস্টেড লেইনে বসবাস করতেন। মরহুমের গ্রামের বাড়ি ছিল-মৌলভীবাজার উপজেলার ঐতিহ‍্যবাহী সিংকাপন গ্রামে।তিনি ১৯৫৯ সালে যুক্তরাজ‍্য আসেন ।ক‍্যাটারিং ও ট্রেভেলস ব‍্যবসার সাথে তিনি জড়িত ছিলেন ।
এখানে উল্লেখ্য-গত ৭ই জানুয়ারী মরহুমের স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ লণ্ডনে ইন্তেকাল করেন ।

মরহুম আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী একজন দানশীল ব‍্যক্তিত্ব ছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অকাতরে দান করে গেছেন ।গরীব দুঃখীদের বিভিন্নভাবে সাহায‍্য করেছেন ।তিনি জীবনে বহুবার হজ্ব ও ওমরাহ পালন করেন ।

তিনি ছিলেন সিংকাপনী মাওলানা ব্রাদার্স এণ্ড সন্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, লণ্ডনের সহো এলাকার প্রাইমারী স্কুলের সাবেক স্কুল গভর্নর ও বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সাবেক জয়েন্ট সেক্রেটারী। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক মরহুম গৌছ খানের সাথে মিলে সভা সমাবেশ, বিভিন্ন শহরে গমন, জনমত গঠন, চাঁদা সংগ্রহ প্রভৃতি কাজে অংশ নিয়েছেন ।

সিংকাপনী মাওলানা পরিবারের পক্ষ থেকে ছোট ভাই কে এম আবুতাহের চৌধুরী তাঁর রুহের মাগফিরাতের জন‍্য সকলের দোয়া কামনা করেছেন ।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo