১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৬
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

ইন্তেকাল করেছেন রাষ্ট্রদূত মুশফিকের বাবা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা এম এ মুছাব্বির মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

গত ৩ মে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করেন এম এ মুছাব্বির। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুদিন পর নিয়ে আসা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে টানা তিনদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

আওয়ামী শাসনামলে দীর্ঘ ৯ বছর দেশে ফিরতে পারেননি মরহুম এম এ মুছাব্বির। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে তার বাবাকে দেশে ফিরতে দেয়নি তৎকালীন সরকার। যার ফলে জীবনের শেষ ৯ বছর নির্বাসনে থাকতে হয় এম এ মুছাব্বিরকে।

মুশফিকুল ফজল আনসারী তার বড় ছেলে। ছোট ছেলে মাওলানা আবু সাঈদ আনসারী সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান সুদাইসির ছাত্রদের একজন। তিনি সৌদি আরব থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এম এ মুছাব্বির আরও তিন মেয়ে সন্তানের জনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo