১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৪
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬২১ বার পঠিত
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । গত মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মারুফ ফাউন্ডেশন মিলনায়তনে শিক্ষাবিদ ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো : দেলাওয়ার হোসেন।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকী সম্প্রতি ইন্তেকাল করায় সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্য নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল, অতপর এক্সিকিউটিভ সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি হন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ইকবাল।
নির্বাচিত সভাপতি মাহবুব মুকুল ইতিপূর্বে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক, নাট্য জোনের সভাপতি, সমন্বয় সাংস্কৃতিক সংসদের পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, শিশু কিশোর ফাউন্ডেশন, দিগন্ত টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্যানভিশন টেলিভিশনের সিইও হিসেবে কর্মরত আছেন।
মনোনিত সেক্রেটারি আল্লামা ইকবাল কাজী নজরুল ইসলাম সংসদের সভাপতি, সংস্কৃতি বিভাগের পরিচালক, এসএসকের সহকারী সেক্রেটারি এবং প্রবাহ শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সম্মেলনে মরহুম যাকিউল হক জাকী স্বরণে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শাহিন হাসনাত, নাট্য প্রযোজক হুসনে মোবারক, ক্বারী বেলাল হোসাইন, আব্দুল হাই সেলিম প্রমূখ।
পবিত্র কোরআন থেকে আলোচনা করেন এ্যাড. তোফাজ্জল হোসেন, সংগীত পরিবেশন করেন শিল্পী গাজী আনাস, মাহফুজ মামুন, ইকবাল হুসাইন, একে জিলানী, মুজাহিদ জামান, নুরুল হুদা, আমিনুল্লাহ, রেজাউল করিম সবুজ, কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী তারিক হাসিব, কবি ওয়াজকুরুনি সিদ্দিকী ।
এছাড়া দুটি ইসি সদস্য পদ শুন্য হওয়ায় সদস্যদের ভোটে আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রউফ ইসি সদস্য নির্বাচিত হন।
প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন সত্য সুন্দর সুস্থ শুদ্ধ সাংস্কৃতিক বিপ্লবের জন্য যাকিউল হক জাকী যেভাবে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, সেভাবে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ সদস্যদের নৈতিক মান উন্নয়নে ইসলামের বিধিবিধান যথাযথ পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যাপক জ্ঞান অর্জনের তাগিদ দেন।
দ্বিতীয় অধিবেশনের শেষে মরহুম যাকিউল হক জাকী’র জন্য দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo