২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১২
সংবাদ শিরোনাম
আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
হাইকমিশন জানিয়েছে, তারা ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করছে। মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া আহতদের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, সেহরির রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের ৭ বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু। গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। সেখানে থাকা মোট ৩৮ বাংলাদেশির মধ্যে বাকিরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।
হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, ‘আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo