১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৯
সংবাদ শিরোনাম
জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন নৃত্যশিল্পী মো. সাগর গ্রেফতার, বোন ব্লগার জান্নাতুল ফেরদৌস পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র উদ্যোগে টিউশন ফি ও বই উপহার এসএসসি পরীক্ষায় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন 

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

​সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রজুর রিকশা প্রতীকের পক্ষে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা ও উঠান বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার পরঘনা বাজার, ঘিলাছড়া ও মোরারবাজার এলাকায় পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তারা রিকশা মার্কার প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​মাওলানা ইমরান হুসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে কুশিয়ারা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুঃখ নদীভাঙন নিয়ে তিনি বলেন, ‘সিলেট-৩ আসনের বড় একটি অংশের মানুষ প্রতি বছর নদীভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে। বিশেষ করে ফেঞ্চুগঞ্জ ও ঘিলাছড়া অঞ্চলের শত শত একর জমি আর মানুষের ঘরবাড়ি আজ নদীগর্ভে বিলীন। নির্বাচিত হলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে নদীভাঙন রোধে একটি স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধান নিশ্চিত করা। আমরা আর ত্রাণ চাই না, আমরা কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই।’

​উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল টিমের সদস্য মাওলানা ফারুক আহমদ বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়ন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে মুসলেহ উদ্দিন রাজুর বিকল্প নেই। রিকশার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাআলরলাহ ১২ তারিখ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।’

​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা রুকনুজ্জামান চৌধুরী এবং খেলাফত মজলিস নেতা জনাব মাওলানা লোকমান আহমদ।

এ সময় বক্তারা বলেন, ‘দীর্ঘ সময় ধরে এই অঞ্চলটি উন্নয়ন বৈষম্যের শিকার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে রিকশা প্রতীকই এখন সময়ের দাবি।’

​অনুষ্ঠানে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর হাতে একটি শৈল্পিক ক্যালিগ্রাফি রিকশা তুলে দেন সংগঠনের শিক্ষা সম্পাদক আবুল হাসান।

​উঠান বৈঠক শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ ভোটাররা অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo