২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩১
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

ছাত্র জমিয়ত ১নং জালালাবাদ ইউনিয়ন কমিটি পুণর্গঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন কমিটির গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় ইসলামগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আবরারুল হক কামরানের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১নং জালালাবাদ ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুব জমিয়ত সিলেট জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন চৌধুরী, ছাত্র জমিয়ত সিলেট সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম মুন্না প্রমুখ সহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

কাউন্সিলের সর্বসম্মতিক্রমে হাফিজ হাবিবুর রহমান-কে সভাপতি, আবরারুল হক কামরান-কে সাধারণ সম্পাদক ও মিলাদ আহমদ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১নং জালালাবাদ ইউনিয়ন ছাত্র জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo