২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৭
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮ টায় বাদাম বাগিচা বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্ব এবং সংগঠনের সদস্য জনপ্রিয় আসলামের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা এ কে কামাল হোসেন, উপদেষ্টা সাইদ মাহমুদ ওয়াদুদ,আহমদ হোসেন খান,রিপন আহমদ।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার সদস্য সায়েম আহমদ রনি,মিটু আহমেদ,রবিউল আলম,মানবিক সোহেল,সুমন আহমেদ,জুবায়ের আহমদ দুদু,জাকির আহমেদ,আকবর আলী,রাব্বি আহমেদ,মোঃ পলাশ, জাহেদুল ইসলাম,টিপু সুলতান প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে বাদাম বাগিচা ও ইলাশকান্দি এলাকার প্রায় দেড় শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী তোলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo