১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০১
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯২ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৫ম তেতলী ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৫ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে তেতলীর বালুর মাঠে অনুষ্ঠিত।

তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আনোয়ার হোসেন চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী নুরজাহান ফেরদৌসী হুসেন, রোটারিন আলী মিরাজ মোস্তাক, যুক্তরাজ্য প্রবাসী মুক্তার হোসেন।
তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কয়েস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কোষাধক্ষ্য নুফায়েজ খান প্রমুখ।

কিং অফ ইসলাম নগর বনাম বাসিয়া টাইটানস ক্লাব মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিং অফ ইসলাম নগর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান দল কিং অফ ইসলাম নগর ও রানার্স আপ বাসিয়া টাইটানস ক্লাবের খেলোয়াদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে অন্যায় ও অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। খেলাধুলার মাধ্যমে মানসিক ও শরীরিক স্বাস্থের উন্নতি ঘটে। ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। দেশের দামাল ছেলেরা ক্রিকেট খেলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। বক্তারা ক্রিকেট খেলার পাশাপাশি অন্যান্য খেলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo