৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩২
সংবাদ শিরোনাম
মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা মেজরটিলার চামেলীবাগে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন

এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, এতিম সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের সমাজের মূলস্ত্রোতধায়ার নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। এজন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে।

তিনি ২ মার্চ রোববার মাহে রমজানের প্রথম দিন নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এর বাসিন্দা এতিমদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, রাজস্ব শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেটের এনডিসি মোঃ ওমর সানী আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মুক্তার হোসেন, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি হাজী এম আহমদ আলী।

দোয়া পরিচালনা করেন শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo