১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২২
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৫০ বার পঠিত

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠান গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির অফিস রুমে অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও মুফতি সৈয়দ শামীম আহমদের পরিচালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ ওজায়েরুল হক মমনু, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী সৈয়দ হিলাল আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতালি প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন, মুফতি সৈয়দ আব্দুর রহমান, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন এর মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে সমিতির মাধ্যমে প্রবাসী নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে উপহার বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo