১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২০
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

সিলেটে সাংবাদিকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পঠিত

 

আজ ১০ই মার্চ সোমবার সিলেটের জিন্দাবাজারস্থ রিচমন্ড হোটেলে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক,প্রিন্ট,অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত ইফতারে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। তিনি বলেন, সাংবাদিকরা তুলে ধরবেন, ছাত্রশিবির ভুল করলে ছাত্রশিবিরের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মমঈনউদ্দীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ সহ প্রেসক্লাবগুলোর নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।

সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন, দীর্ঘ জুলুম ও ফ্যাসিবাদের নির্যাতন পেরিয়ে ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আরও বলেন, গত ১৫ বছর ছাত্রশিবির মিডিয়ার মাধ্যেমে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে। নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমুলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo