১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৫১ বার পঠিত

ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ১১ মার্চ মঙ্গলবার নগরীর সোবহানিঘাটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার জি.এম মাকসুদা বেগম, ইস্টার্ন ব্যাংক উপশহর শাখার ম্যানেজার মোঃ বাহার উদ্দিন, সেল্টা’র প্রেসিডেন্ট খালেদ আহমদ, সেক্রেটারী সুলতান আহমদ, ব্রিটিশ কাউন্সিলের এর্গাজাম সার্ভিসেস ম্যানেজার মেজবাহ উদ্দিন।
ইফতার মাহফিলে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সদস্য, ইউনিভার্সিটির প্রতিনিধি ও এডুকেশন কন্সালট্যান্ট সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্যাকড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo