১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৬
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৯২ বার পঠিত

সিয়াম সাধনার এই মাসে সমাজের অসহায়,দুস্থ ও আর্থিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের একদল উদ্যমী তরুণ-তরুণী।
রমজানের পবিত্রতা আর মানবতার টানে অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে ‘হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামের সংগঠনটির উদ্যোগে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সার্বিক সহযোগিতায় নামমাত্র ৭ টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণের ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত মানবিক এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তারই ধারাবাহিকতায় বুধবার ১২ মার্চ সিলেট মহানগরীর শিবগঞ্জ পয়েন্টে ৭ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করতে দেখা যায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ,ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সদস্যদের ।

সাংবাদিকদের সামনে এক প্রশ্নের জবাবে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাফিজ মো ছালিম আহমদ খান বলেন, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। আমাদের মধ্যে অনেকেই আছেন ,আর্থিক সমস্যার কারণে তারা ভালো ইফতার করতে পারছে না , যারা কারো কাছে হাত পেতে চাইতে ও পারছে না , নিজেদের সম্মানের ভয়ে কোনো কিছু বলতেও পারতেছে না । আমরা মূলত তাদেরকে সামনে রেখে এমন ব্যবস্থা করছি । আমাদের সিলেট ,চট্টগ্রাম,রংপুর, সহ আমাদের প্রত্যেক বিভাগে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই । এবং যারা আমাদের মানবিক কার্যক্রম সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo