১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫২
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

বিএনপি নেতা মাহফুজুল করিম জেহিনের ঈদ শুভেচ্ছা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহফুজুল করিম জেহিন দেশ-বিদেশে অবস্থানর‍ত বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ৩০ শে মার্চ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মাহফুজুল করিম জেহিন বলেন আত্মশুদ্ধির মাস মাহে রমজান শেষে অপার আনন্দের পয়গাম নিয়ে মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর আমাদের নিকট সমাগত।আত্ম সংযমের দীক্ষায় ঈদের অনাবিল আনন্দের স্রোত বয়ে যাক প্রতিটি হৃদয়ে।

ঈদ কেবল একটি উৎসব নয় সাম্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরির এক মাহেন্দ্রক্ষণ। সমাজের সকল শ্রেনী-পেশার মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্মান আর প্রীতির সম্মিলন এই উৎসব। প্রায় ১৬ বছর পর ফ্যাসিস্ট রেজিমের জাঁতাকল থেকে মুক্ত পরিবর্তিত বাংলাদেশে এক ভিন্ন আবহ নিয়ে এসেছে এবারের ঈদ।

সুখী-সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিয়ে উদযাপন করি চমৎকার সুন্দর আনন্দময় ঈদ-উল-ফিতর। জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামমা করছি আজকের ঈদ উৎসবমুখর পরিবেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল সহযোদ্ধা সহ দেশ-বিদেশে বসবাসকারী মুসলিম উম্মাহকে জানাই ঈদ মুবারক ও ঈদের অনাবিল শুভেচ্ছা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo