১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪২
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ প্রতিনিধি ):
  • আপডেট বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামবাসীর উদ্যোগে সলফ পশ্চিম পাড়া সংলগ্ন দক্ষিণের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় গ্রামের প্রবীন মুরব্বি বিএনপি নেতা ছিকন্দর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মোফাচ্ছির হোসেন রিয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসনে আমি ধানের শীষ পেয়ে নির্বাচন করতে প্রত্যাশী। দলের সিনিয়র নেতৃবৃন্দ যদি আমাকে মনোনয়ন দেন তাহলে এ আসনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা একেবারে প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করব। শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনকে একটি মডেল আসন হিসেবে রুপান্তিত করতে আমার আন্তরিকতা ও পরিশ্রমের কোন ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা সামসু মিয়া, হান্নান মিয়া, আনোয়ার মিয়া,ময়না মিয়া, মুজাহিদ খাঁন, কামরান খাঁন, আজাদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ইছমত পাশা, আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুস সহিদ, লেছু মিয়া, সাজিদূু রহমান, উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ, রেজুয়ান, নাইম আহমদ, রাজু আহমদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo