১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৬
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি

আমরা যথাযথ নিরাপত্তায় আছি, বিজ্ঞপ্তিতে সুবিপ্রবি শিক্ষার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি::
  • আপডেট বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

সুনামগঞ্জে সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের পর কিছু গণমাধ্যমে ‘আওয়ামীলীগের কার্যালয়ে ছাত্রীনিবাস নিরাপত্তা নিয়ে শঙ্কা’ এ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল-১ এর শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা৷

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক ছাত্রী হলের আবাসিক ছাত্রীবৃন্দ। বর্তমানে আমরা অস্থায়ী ছাত্রী হলে যথাযথ নিরাপত্তা (এখানে উল্লেখ্য যে, হলের অতিসন্নিকটে শান্তিগঞ্জের থানা অবস্থিত) ও অন্যান্য সকল সুবিধাসহ একাডেমিক পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এমতাবস্থায়, একশ্রেণির লোক আমাদের নিয়ে গত ২৩ এপ্রিল রোজ বুধবার সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং সেখানে মিথ্যা সংবাদ প্রচার করায় আমারা সকলে দ্বিমত পোষণ করছি এবং একইসাথে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।

আমরা মনে করি, এই ধরনের মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করার কারনে আমাদের সামগ্রিক একাডেমিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে, যা কোন ভাবে কারোরই কাম্য নয়। আমাদেরকে নিয়ে ভবিষ্যতে এইধরনের ভুয়া সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে দেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাননীয় উপাচার্য স্যার অত্যন্ত খ্যাতিমান অধ্যাপক এবং গবেষক। এই কারণে আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে উত্থাপিত বিষয়গুলির বিবৃতিটিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা অস্থায়ী ছাত্রী হল-১ এর আবাসিক ছাত্রীরা আমাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo