২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩১
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

কৃষি জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার : অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন বলেছেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার। কৃষি প্রধান দেশ হিসেবে এ দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি কৃষকদের শস্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপরে জোর দিতে হবে। দেশের খাদ্য ঘাটতি দূর করতে পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। দেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে জাতীয় কৃষি নীতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক, গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, কৃষি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ সকলে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি দেশের সার্বিক উন্নয়নে কৃষি উন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।
তিনি রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট সদর আয়োজিত কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ। বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, কৃষি সম্প্রসারন অফিসার ফারজানা ইয়াসমিন।
দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ২টি সেশনে ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo