৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫২
সংবাদ শিরোনাম
মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা মেজরটিলার চামেলীবাগে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন

সম্পদের হিসাব সম্বলিত বিভিন্ন দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্মারকলিপি প্রদান মঙ্গলবার

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

প্রস্তাবিত চাকুরী আইনে সংশোধিত প্রস্তাবে সরকারের নির্দেশনা অমান্যকারী ১ম শ্রেণির সরকারি কর্মকর্তাদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলে ব্যর্থদের বরখাস্ত করার বিধান অন্তর্ভুক্ত করা, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, স্বাধীন দুদক ও ইসি ঘোষণা করা, ইসি পুনর্গঠন, ব্যালট পেপারে নো-ভোটের অপশন বাস্তবায়ন, সিলেট-ঢাকা রোডে বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু, শহীদ শামসুদ্দীন হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২০ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সিলেট সিটি কর্পোরেশনের নগরভবনে সামনে জমায়েত, পরে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার নিকট সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হবে।
উক্ত কর্মসূচিতে ফোরামের সকল সম্মানীত সদস্য ও সিলেটের সচেতন নাগরীকদের যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি- সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক- জননেতা মকসুদ হোসেন।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়শন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নবনির্বাচিত অনলাই পোর্টাল সিল নিউজ বিডি’র সম্পাদক নাজমুল কবীর পাভেল, সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সিনিয়র সহ সভাপতি পদে হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি পদে শেখ আব্দুল মজিদ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, এই নতুন নেতৃত্ব ক্রমবর্ধমান দুর্নীতি, অনিয়ম বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি ভূমি ডাকাত, বালু ও পাথর খেকোদের মুখোষ উনমোচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo