২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

দেওয়ান বাগী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর এবং হেফাযতের  বিরুদ্ধে লেখা প্রকাশ করায় ব্লগার হুমায়ন আহমেদ আলমের বিরুদ্ধে মামলা

আকাশবাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

ব্লগার ও লেখক আলমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আইনে মামলা দায়ের করা হয়েছে। হেফাযত নেতা আব্দুস সালাম  বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এ বিষয়ে ব্লগার আলমের  সাথে কথা বললে জানা যায় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন। কিন্তু হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগি এবং হেফাযতের সহযোগীরা একযোগে তার ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করে দেন।

তিনি তার ব্যক্তিগত ব্লগে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো।
তিনি জানান ধর্মীয় নেতারা বিভিন্ন ফতোয়া আইন জারী করতো, তাদের ফতোয়া আইনের কারণে ২১ নভেম্বর প্রসুতি মা ও মেয়ে মারা যায়। ব্লগার আলম জানান তারা তারা যদি ফতোয়া জারী না করতো তবে মা ও মেয়ের জীবন বিপন্ন হতো না।

ব্লগার আলম অভিযোগ করে সন্ত্রাসীরা তার বাড়িতেও হামলা করেছে। তার মা এবং বোন মারাত্নক আহত হয়।

এরপর হেফাযত নেতা আব্দুস সালাম বাদি হয়ে ব্লগার আলমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আইনে থানায় মামলা দায়ের করে।

উল্লেখ্য যে মৌলভী বাজারের  হুমায়ন আহমেদ আলম  একজন ধর্মীয় গোড়ামীর জনপ্রিয় ব্লগার ও লেখক। তিনি জনপ্রিয় ২ টি বইয়ের লেখক।

বেশ কিছুদিন ধরে তিনি ফেসবুক ও তার ব্যক্তিগত ব্লগে হেফাযত, হিজবুত তাহরীর এবং দেওয়ান বাগীর সহ ধর্মীয় সংগঠনের বিভিন্ন কুসংস্কার ও ধর্মীয় গোড়ামীর সমালোচনামূলক বক্তব্য নিয়ে লেখালেখি করেন। এতে ক্ষিপ্ত হয়ে  হেফাযত নেতা আব্দুস সালাম  বড়লেখা থানায় ব্লগার আলমের  বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত  আইনে মামলা দায়ের করে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি আব্দুল হামিদ বলেন, “ব্লগার আলমের  সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত  আইনে একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo