৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৮
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

মোহতামীম ঐক্য পরিষদ জালালাবাদ থানা কমিটি গঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৬০ বার পঠিত

সিলেট জেলার জালালাবাদ থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যকে সামনে রেখে মোহতামীম ঐক্য পরিষদ জালালাবাদ থানা সিলেট এর কমিটি গঠন উপলক্ষে মাদরাসাতুল কুরআন ওয়াল মা’আরিফ পাঠানটুলা সিলেটে এক বৈঠক গত ২৯ মে বৃহস্পতিবার রাত ৯ টার সময় অনুষ্ঠিত হয়।
জামিয়া হোসাইন আহমদ মাদানি (রহঃ)’র প্রতিষ্ঠাতা মোহতামীম মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামীম হাফিজ মাওলানা বদরুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তেমুখি মাদরাসার মোহতামীম হাফিজ আশিকুর রহমান, ফুরকানিয়া কাওমিয়া মাদরাসা আখালিয়ার মোহতামীম মাওলানা রফিকুল ইসলাম, জামেয়া শাহ ওলিউল্লাহ রইছুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামীম হাফিজ রইছ উদ্দিন, জামেয়া ইসলামিয়া রাগীবিয়া গোয়াবাড়ী সিলেট এর মোহতামীম মাওলানা ওয়ালীউল্লাহ আল মাহমুদ, মাদরাসাতুল কুরআন ওয়াল মা’আরিফ পাঠানটুলা সিলেটের প্রতিষ্ঠাতা মোহতামীম মাওলানা শিব্বির আহমদ, জামিয়া শায়েখ মুফতি আবুল কালাম জাকারিয়া (রহঃ) এর প্রতিষ্ঠাতা মোহতামীম মাওলানা মুজ্জামিল তালুকদার, আল মদিনা মডেল মাদ্রাসার মোহতামীম মাওলানা ঈসা তালুকদার, জামেয়া ইসলামিয়া দারুল আমান মাদ্রাসার মোহতামীম হাফিজ আবু জাফর প্রমুখ।
প্রায় ১২টি মাদ্রাসার মোহতামীমগণের উপস্থিতির মাধ্যমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মাওলানা আব্দুস সাত্তার-কে আহবায়ক ও মাওলানা শিব্বির আহমদ তালুকদার-কে সদস্য সচিব করে মোহতামিম ঐক্য পরিষদ জালালাবাদ থানা, সিলেট-এর কমিটি গঠন করা হয়।
শেষে দোয়ার মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo