১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০০
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইনের পদত্যাগ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৪৪ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
ফারুক হোসাইন নুরনবী বুধবার (১১ জুন) সকালে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। এই তথ্যটি বিকেল ৫টায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং শহর জামায়াত আমির আবুল ফারাহ নিশান নিশ্চিত করেছেন।
মহসিন কবির মুরাদ জানান, নুরনবী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ফারুক হোসাইন নুরনবী নিজেও ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ফারুক হোসাইন নূরনবী ২০২৫ সালের জানুয়ারিতে তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির এবং জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo