২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

দোয়ারাবাজারে গৃহবধূ রোকসানা হত্যা : ঘাতক জসিমের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৮৬ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ রোকসানা বেগম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও মূল অভিযুক্ত ঘাতক জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শ্রীপুর-কপলা সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালেহ আহমদ, সমাজকর্মী তাইবুর রহমান, মোশাহিদ আলী, নিজাম উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, কবির আহমদ, রেজাউল করীম, সুমন মিয়া, আজমন আলী, মোশাহিদ ও দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo