২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ ইসামিক গজল সংগীতের আয়োজন করা হয়।

জামান প্লাজার সত্ত¡াধিকার যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফখরুজ্জামান এর সভাপতিত্বে ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিম উল্লাহ খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি দক্ষিণ সুরমা সভাপতি মোঃ মোক্তাদির আলী, পূবালী ব্যাংক লিমিটেড মোগলাবাজার শাখা ম্যানেজার এনাম মিয়া, ব্যবসায়ী লুকুজ মিয়া, মঞ্জুর মিয়া, বাহার মিয়া, সিএনজি সেক্রেটারি সেবুল মিয়া, চুনু মিয়া, সালাম মিয়া, লন্ডন প্রবাসী বরকত মিয়া, মখলিছ মিয়া প্রমুখ।

এছাড়া এলাকার মুরব্বিয়ান, ব্যবসায়ী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ- জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া তয়াককুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে জামান প্লাজার শুভ উদ্বোধন করেন।

বক্তরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা প্রবাসে থাকলেও দেশের কল্যাণ ও উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। তাদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য প্রবাসী ফখরুজ্জামান। তিনি সিলেট শহরের মত গ্রামের বাজারে একটি আধুনিক দৃষ্টিনন্দন মার্কেট তৈরি করে ব্যবসায়ীদেরকে ব্যবসা ক্ষেত্রে উৎসাহিত করেছেন। বক্তারা এই প্রবাসীর মত অন্যান্য প্রবাসীদেরকে বিনিয়োগ করে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo