৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৪
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

নূরজাহান বেগমের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সুসম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

সিলেটের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে আজ (০৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সমাপ্ত হলো সরকার ঘোষিত পাঁচ সপ্তাহ ব্যাপি ফ্যাসিবাদ বিরোধী তারুণ্য উৎসব ও নূরজাহান বেগমের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা।

কলেজ অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “০৫ আগস্টের পূর্বে যেসব শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পতিত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন তাঁদেরকে গুণিজন হিসেবে সব সময় সম্মানের আসনে রাখতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে প্রত্যেক জায়গা থেকে উৎখাত করে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য নাজমুল হোসেন, যুব নেতা মাহবুব আলম, শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছ, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক র. ম বাবর, সহকারী অধ্যাপক লাকি বেগম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী অধ্যাপক রাহিমা আক্তার, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক নাসরিন আক্তার, প্রভাষক সুমনা আক্তার, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক তামান্না আফরিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক ইমান আলী ইমন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo