১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৯
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে আলোচনা সভা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভি.পি মাহবুবুল হক চৌধুরী। প্রধান বক্তারা বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক (টিম লিডার) উসমান হারুন পনির এর সভাপতিত্বে এবং টিম সদস্য জাকারিয়া মোঃ সালাহ উদ্দিন সাকের ও জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ. সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব।

সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী,মিসবাহ আহমদ জেহিন, মেহেদী হাসান সাপু,নুরুল হক মাসুম,সেলিম মিয়া, গোলাম রাব্বানী, শামীম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভি.পি মাহবুবুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে যাদের অবদান ছিল সেই সকল ত্যাগী নেত্রীবৃন্দদের নিয়ে মেট্রোপলিটন থানা সমূহের কমিটি গঠন করা হবে।

দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ৮ ফেব্রুয়ারি কর্মী সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo