২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৮
সংবাদ শিরোনাম
মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু আরিফুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” জামাত আমীরের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দাঁড়িপাল্লার ক্যালিগ্রাফি আমরা ত্রাণ চাই না, কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন  শবে বরাতে নামাজ পড়ার বিশেষ নিয়ম ভোলাইন বাজার কলেজের শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা মেজরটিলার চামেলীবাগে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন

সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

সিলেট সদর উপজেলা টুকেরবাজার ইউনিয়নের জাঙ্গাইলস্থ সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২৫, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ তালুকদার এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ শাহীন আলম ও প্রভাষক মাহমুদা রাজ লাকী’র যৌথ পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ ও সহকারী প্রধান শিক্ষক নূরুন নাহার আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রক্তান শিক্ষার্থী মেরিন ইঞ্জিনিয়ার মোঃ মাসুম পারভেজ। বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহজাহান আহমেদ জুয়েল প্রমুখ।

হাই স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শিশির কান্ত দেবনাথ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব খান ও পবিত্র গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী পূজা রায়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাইমুনা জান্নাত মাহিয়া ও শাহান উদ্দিন হাশমী। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফারহানা আক্তার ও জারিন তাবাসসুম জারা। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থী হাবিবুর রহমান, রাকিব খান, ফারহানা আক্তার, আল-মামুন, মরিয়ম আক্তার রুহি, রবিউল হাসান সানী, সায়মা বেগম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার তুলে দিনে অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল কাদির এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদেরকেও ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo