২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৫
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

হযরত তালহা (রা:) ইসলামিয়া মিরগাঁও মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯২ বার পঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালবাজারের শহীদ সোলেমান নগরস্থ হযরত তালহা (রা:) ইসলামিয়া মিরগাঁও মাদরাসার ২৫তম বার্ষিক ইসলামি মাহফিল গত ১৭ ফেব্রুয়ারি সোমবার মাদরাসা সংলগ্ন মাঠে দুপুর ১২টায় শুরু হয়ে মধ্য রাতে শেষ হয়েছে।

হযরত তালহা (রা:) ইসলামিয়া মিরগাঁও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা বুরহান হোসেন ও রায়হোসেন-কলবাখানি জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নওফল আহমদ এর পৃথক পৃথক সভাপতিত্বে ইসলামি মাহফিলে নসিহত পেশ করেন পীরে কামিল মাওলানা সাইদুর রহমান পীর সাহেব বরুণী, মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, মাওলানা মুফতি মনজুর রশীদ আমিনী- সিলেট, মাওলানা উবায়দুর রহমান হুযাইফী- ঢাকা প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম নসিহত পেশ করেন।

বার্ষিক ইসলামি মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভোরে বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।

এলাকাবাসী সহ দেশী-বিদেশী ধর্মপ্রাণ ভাই-বোনদের সার্বিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে বার্ষিক ইসলামি মাহফিল সফল করায় হযরত তালহা (রা:) ইসলামিয়া মিরগাঁও মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শেখ মারজান আহমদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo