১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

মুসলিম শাসকদের নেফাকি আচরণ মেনে নেয়া যায় না

গাজায় ইসরায়েলের অব্যাহত নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন- গাজার মুসলমানদের গণহত্যায় ইসরায়েলের পাশাপাশি মুসলিম শাসকরা দায়ী। এদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না। ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ ঘোষণা এখন জরুরি।

গত ২১ মার্চ বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে সিলেটের ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্যেগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন– জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- জামেয়া মাদানিয়া কাজির বাজার এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ, সিয়ানাহ ট্রাষ্টের আমীর মুফতি জিয়াউর রহমান, মাওলানা ওলিউরর রহমান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, মুকাব্বির আহমদ প্রমুখ।

সভায় ভারতে মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo