২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৪
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

রাজধানীতে ‌‘কবজি কাটা গ্রুপের’ ৪ ছিনতাইকারী গ্রেফতার

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ‘কবজিকাটা গ্রুপের’ সদস্য মো. নাসির ওরফে পাগলা নাসিরসহ (২৮) চার ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

গ্রেফতার বাকি তিনজন হলেন- শাহীন ওরফে মোটা শাহীন (৩২), আলামিন (৩০) ও শহীদুল ইসলাম আপন (২৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য জানান।

আসিফ তপু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান মোহাম্মপুর ও আদাবরে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও একটি চাকু জব্দ করা হয়।

গ্রেফতারদের মধ্যে নাসির ওরফে পাগলা নাসিরকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ‘কবজিকাটা গ্রুপের’ অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। নাসিরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক কারবারি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তিনি আরও বলেন, গ্রেফতার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, সোনা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo