১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪২
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে যাত্রীবাহী দূরপাল্লার বাস খাদে

এমডি ইমরানুল হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।

সোমবার(৩ মার্চ) ভোরে ময়মসসিংহ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী নাসিরাবাদ পরিবহনের একটি বাস (নম্বর- ১৫-৮৯৯৭) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর ব্রিজ সংলগ্ন ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ১০/১২ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল ০৬.০০ ঘটিকার সময় শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের অন্তর্গত ডাবর পয়েন্ট সংলগ্ন সিলেট টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। উক্ত দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে অনুমান ১০/১২ জন আহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: সোলেমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি জয়কলস হাইওয়ে থানা পুলিশকে অবহিত করেন।

দুর্ঘটনায় কবলিত বাস উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ এর হেফাজতে আছে। বাস চালক কে গ্রেফতার করা যায় নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আকরাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo