১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৭
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
  • আপডেট বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ই মার্চ) শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিনিউটি সেন্টারে উপজেলা আমির হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজকোর্ট এপিপি এডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য, মাওলানা হাবিবুর রহমান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী, জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সহ-সভাপতি সিরাজ মিয়া,উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজনুর, সহ-সভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমেদ।

এছাড়া ইফতার মাহফিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজী নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজমল হোসেন, পূর্ব বীরগাঁও জামায়াতে সভাপতি মাছুম আহমদ জুসেফ, পুর্ব পাগলা জামায়াতে সভাপতি কবির আহমদ, সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম বীরগাঁও জামায়াতে সভাপতি আফাজ আহমেদ, সেক্রেটারি আজিম উদ্দিন, শিমুলবাঁক জামায়াতে সভাপতি এখাছুর রহমান, সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন। উপজেলা যুবদল নেতা কাবিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল লেইছ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংবাদকর্মী, জামায়াত, ছাত্রশিবির সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo